
শেরপুরের শ্রীবরদীতে এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার চারটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাসিবুল ইসলাম (১৮), ফর্সা (৬০), সোহান (১৭), সোরতন নেছা (৭৫), রমজান আলী (১৬), শরিফ মিয়া (২৩) ও ফরিদা বেগম (৪৫) অন্তত ১৫ জন।
জানা গেছে, উপজেলার বাকশাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌঁড়াতে থাকে। কুকুরটি যাদের সামনে পেয়েছে, তাদের কামড়িয়েছে। একপর্যায়ে চারটি গ্রামের শিশুসহ অন্তত ১৫ জনকে কামড় দিয়ে আহত করেছে। একই সঙ্গে চারটি মহিষকে কামড়িয়েছে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছে। এদিকে ঘটনার পর রাতেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।
ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন, ‘আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়।’
ফর্সা মিয়া বলেন, ‘ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে। এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়িয়েছে। আমাদের পাশের গ্রামের তিনজনকে কামড়িয়েছে। আবার চারটি মহিষকেও কামড়িয়েছে।’
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আসা আহত সবাইকে হাসপাতাল থেকে টিকা ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে আয়োজিত জেলা এনসিপির ইফতার মাহফিলে...
৩৯ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে সাত রাউন্ড তাজা গুলিসহ দুটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাকশী বাজারপাড়া জামে মসজিদের পাশ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৪২ মিনিট আগে
পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্টু ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে
একসময়ের মরা খালটি পুনঃখননের পরে এসেছে নতুন পানির প্রবাহ। আর সেই পানিতে ভেসে চলছে লাল-নীল ছোট ছোট কাগজের নৌকা। আর খালের দুই পাড়ে দাঁড়িয়ে খুশিতে হাততালি দিচ্ছে শিশুরা।
১ ঘণ্টা আগে