Ajker Patrika

শেরপুরে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু দুটি হলো মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আশরাফুল (৫)।

জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু স্বাধীন ও আশরাফুল। খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

লন্ডনে চিকিৎসা যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী ১৪ জন, তালিকায় ছয় চিকিৎসক ও দুই এসএসএফ

জোবাইদাকে ছাড়াই লন্ডনে যেতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন আরেক পুত্রবধূ

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, আলোচিত যাঁরা

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ