
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বিয়ের কাজি, বর ও কনের বাবাকে অর্থদণ্ড করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে পৌরশহরের ভোগাই সেতুসংলগ্ন কাজি অফিসে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক অভিযানটি চালান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বাঘবেড় ইউনিয়নের কালিনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের সন্ন্যাসীভিটা গ্রামের আকরাম আলীর ছেলে মারেফতের (১৯) বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপনে বিয়ে সম্পন্ন করতে তাঁরা পৌরশহরের ভোগাই সেতুসংলগ্ন কাজি অফিসে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ের কাজি মোহাম্মদ সায়েমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বরের বাবা মো. আকরাম আলীকে ১০ হাজার এবং কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

‘আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের উন্নয়নের জন্য। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব। দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা।’
৭ মিনিট আগে
শরিফুল দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবে—এমনটাই কথা ছিল। ভেবেছিলাম, ছেলে দেশে ফিরলে বিয়েটাও দিয়ে দেব। সেই আশায় ঘর সাজানো-গোছানোর কাজও শেষ করেছিলাম। কিন্তু কোরবানির ঈদ উদযাপন ও ছেলের বিয়েটা আর হলো না।
১২ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা। মিষ্টি বিত
১৫ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন এবং আরেক ভাইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ১৪ আসামি খালাস পেয়েছেন। দণ্ডপ্রাপ্ত চার আসামিই জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন।
১৫ মিনিট আগে