মাদারীপুরের রাজৈর উপজেলার সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন এবং আরেক ভাইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ১৪ আসামি খালাস পেয়েছেন। দণ্ডপ্রাপ্ত চার আসামিই জামিনে বেরিয়ে পলাতক।
আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আতিয়ার হাওলাদারও গফুর হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ৫ জুলাই বাড়ি ফেরার পথে রাজৈরের বাসাবাড়ি সেতুর কাছে সেকান্দার আলী হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।
নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন সিআইডির পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারত হোসেন খান বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরে সেকান্দার আলী হাওলাদারকে পরিকল্পিতভাবে হত্যা করতে লোহা, শাবল ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’
এমারত হোসেন খান বলেন, মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রায়ে তিন আসামিকে যাবজ্জীবন এবং একজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

‘বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। বর্তমান সরকারের আমলে দুর্নীতির কথা যেন কেউ চিন্তাও না করেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলছে।’
১ মিনিট আগে
চাঁদপুরে তিন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। ১৫ সেপ্টেম্বর জেলা জজ আদালত প্রাঙ্গণে কর্মসূচি পালিত হয়। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সমিতির সভাপতি।
৪ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে অপহরণ করে জিম্মি করে টাকা আদায় ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে একটি ফ্ল্যাট থেকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৩ মিনিট আগে