
শরিফুল দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবে—এমনটাই কথা ছিল। ভেবেছিলাম, ছেলে দেশে ফিরলে বিয়েটাও দিয়ে দেব। সেই আশায় ঘর সাজানো-গোছানোর কাজও শেষ করেছিলাম। কিন্তু কোরবানির ঈদ উদযাপন ও ছেলের বিয়েটা আর হলো না।
কথাগুলো বলতে বলতে ঘরে বসেই বিলাপ করছিলেন প্রবাসে নিহত শ্রমিক শরিফুল ফকিরের মা নাসি বেগম। ছেলের দেশে ফেরার অপেক্ষায় যে ঘর সাজিয়েছিলেন, সেই ঘরেই এখন চলছে শোকের মাতম।
গতকাল সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় মালয়েশিয়ায় মাটিচাপায় মারা যান শরিফুল ফকির। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শরিফুল ফকিরের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামে। তাঁর বাবার নাম নজরুল ফকির। প্রায় ৪ বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে শ্রমিক হিসেবে পাড়ি জমান মালয়েশিয়ায়।
শরিফুলের ফুফু বিলকিস বেগম বলেন, শরিফুল মারা যাওয়ার আগের রাতেও তাঁর সঙ্গে কথা হয়েছে। বলেছে—ফুফু, কোরবানির ঈদে বাড়ি যাব, ভালো একটা ঘর করে বিয়ে করব। তোমরা মেয়ে দেখে রাখো। বলেছি—তুই দেশে আয়। তারপর তোরে নিয়ে মেয়ে দেখতে যাব। কিন্তু পরদিন সকাল ১০টায় শুনি আমাদের শরিফুল আর নেই। ও আর আমাকে ফোন করে ফুফু বলে ডাকবে না।
প্রতিবেশীরা জানান, নজরুল ফকিরের চার সন্তানের সেজো শরিফুল ফকির। মেজ ছেলে আশরাফুল সাত বছর আগে মারা গেছেন। বড় ছেলে বোকা স্বভাবের। আর ছোট ছেলে বাড়ির গরু-বাছুর দেখাশোনা করেন। কাজের সময় গতকাল মাটিচাপায় শরিফুলের মৃত্যু হয়।
শরিফুলের বাবা নজরুল ফকির বলেন, ‘শরিফুলের রোজগারেই সংসার চলত। শুনেছি মালয়েশিয়ায় ড্রেন নির্মাণের জন্য মাটি কেটে দুই পাশে রাখা ছিল। শরিফুল কাজের জন্য ড্রেনে নেমে দাঁড়ানো মাত্রই মাটিচাপা পড়ে। পরে শরিফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। আমার ছেলেকে একটু দ্রুত দেশে এনে দেন, শেষবারের মতো ছেলেটাকে একটু দেখতে চাই।’
বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীকে জানিয়েছি। তিনি শরিফুলের মরদেহটি দ্রুত দেশে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন।’

‘বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। বর্তমান সরকারের আমলে দুর্নীতির কথা যেন কেউ চিন্তাও না করেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলছে।’
১ সেকেন্ড আগে
চাঁদপুরে তিন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। ১৫ সেপ্টেম্বর জেলা জজ আদালত প্রাঙ্গণে কর্মসূচি পালিত হয়। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সমিতির সভাপতি।
৩ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে অপহরণ করে জিম্মি করে টাকা আদায় ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে একটি ফ্ল্যাট থেকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে