
শেরপুরের নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ মো. শাহজাহান (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে চর অষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটক শাহজাহান চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চর অষ্টধর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের স্টোররুম ও দরবারচর গ্রামের ফজলু মেম্বারের বাড়ির পাশে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
অভিযানকালে নুরুল ইসলামের মার্কেটের স্টোররুম থেকে ৪১ বস্তা, কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত পাকা ভবন থেকে ৪৪ বস্তাসহ মোট ৮৫ বস্তায় ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা শাহজাহানকে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে পালিয়ে যান শাহজাহানের ছোট ভাই নুরুল ইসলাম।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সরকারি চাল উদ্ধারের ঘটনায় মো. শাহজাহান, তাঁর ছোট ভাই মো. নুরুল ইসলামসহ আরও ৬-৭ জনকে সন্দিগ্ধ আসামি করে নকলা থানায় মামলা করা হয়েছে। আসামি শাহজাহানকে আজ শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

পদ্মায় নতুন পানি আসায় স্বস্তি ফিরেছে স্থানীয় জেলেদের মধ্যেও। নদীতে জাল ফেলে চলছে মাছ ধরার ব্যস্ততা। বিভিন্ন ঘাটে বসেছে অস্থায়ী মাছের বাজার। নদী থেকে ধরে আনা তাজা মাছ কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। চোখের সামনে নদী থেকে তুলে আনা জীবন্ত মাছ দরদাম করে কেনার মধ্যেও আলাদা আনন্দ খুঁজে পাচ্ছেন অনেকে।
৩৫ মিনিট আগে
চাঁদপুরের আট উপজেলায় ৯২টি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে চিকিৎসক রয়েছেন। অথচ সেসব চিকিৎসক সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সামান্য সেবা পেতেও ছুটতে হচ্ছে উপজেলা কিংবা জেলা সদরে।
৬ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে অবৈধ ড্রেজার ও রুট পারমিটবিহীন বাল্কহেড দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন ও পরিবহনের মহোৎসব চলছে। প্রশাসনের জরিমানার পরেও উপজেলার ১০ থেকে ১২ জন চিহ্নিত ড্রেজার ও বাল্কহেডের মালিক ভূগর্ভ থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও পরিবহন করছেন।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভয়াল গ্রাসে প্রতিনিয়ত ঘরবাড়ি হারাচ্ছেন নদীপাড়ের মানুষেরা। গত ৭২ ঘণ্টায় তিস্তা নদীর আকস্মিক ভাঙনে বিলীন হয়ে গেছে ৮৩টি পরিবারের বসতভিটা। এর মধ্যে ১২টি পরিবারের অন্তত সাতটি টিনের ঘর পুরোপুরি নদীতে তলিয়ে গেছে এবং কয়েকটি ঘরের আংশিক নদীতে চলে গেছে।
৭ ঘণ্টা আগে