
শেরপুরের গজনী অবকাশকেন্দ্রের অবৈধ মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ১৭টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে।
বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ঝিনাইগাতী উপজেলা সীমান্তে গারো পাহাড় এলাকায় ওই চিড়িয়াখানায় এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা।
অভিযানকালে পাঁচটি বানর, চারটি করে হরিণ ও বনবিড়াল এবং একটি করে অজগর সাপ, গন্ধগোকুল, শিয়াল ও বাজপাখি উদ্ধার করা হয়। এর মধ্যে শিয়াল ও বানরগুলো রাতেই গারো পাহাড়ের বনে অবমুক্ত করা হয়। হরিণগুলো চিড়িয়াখানার ইজারাদার ফরিদ আহমেদের জিম্মায় দিয়ে লাইসেন্স নিতে সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় এগুলো জব্দের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাকি ১০টি প্রাণী বন বিভাগের তত্ত্বাবধানে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। পরে সেগুলোর শারীরিক অবস্থা অনুযায়ী বনে অবমুক্ত করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন পর্যটনকেন্দ্র গজনী অবকাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি মিনি চিড়িয়াখানা পরিচালনা করা হচ্ছিল। তবে ইজারাদার ফরিদ চিড়িয়াখানা পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বেড়ে যায় বিভিন্ন প্রাণীর উপস্থিতি। তিনি অনুমতি ছাড়া বন্য প্রাণী আটকে রেখে তা টিকিটের মাধ্যমে দর্শনার্থীদের দেখিয়ে আসছিলেন। একটি চক্র এই প্রাণীগুলোর বেশির ভাগই বন থেকে ধরে এনে ইজারাদারের কাছে বিক্রি করেছিল। কয়েক মাস আগে চিড়িয়াখানাটিতে অন্তত ২০ প্রজাতির বিভিন্ন প্রাণী থাকলেও চিকিৎসা ও সঠিক পরিচর্যার অভাবে এ সংখ্যা হ্রাস পায়। সম্প্রতি একটি ভালুক চিকিৎসার অভাবে মৃত্যুর পর সেই ঘটনা ধামাচাপা দেওয়া হয়। প্রাণীটির জন্য প্রাণিসম্পদ বিভাগ নেওয়া হয়নি কোনো চিকিৎসাসেবা।

জানতে চাইলে ইজারাদার ফরিদ বলেন, ‘জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে চিড়িয়াখানাটি পরিচালনা করে আসছিলাম। বন বিভাগ জানিয়েছে, লাইসেন্স ছাড়া বন্য প্রাণী রাখা যাবে না। বুধবার বন কর্মকর্তারা প্রাণীদের তালিকা তৈরি করে। শুক্রবার রাতে লাইসেন্সবিহীন প্রাণীগুলো জব্দ করা হয়। আর যেসব প্রাণী সংরক্ষণ করা যাবে, সেগুলোর জন্য আমি আবেদন করব।’
এ বিষয়ে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক নার্গিস জানান, বন্য প্রাণী সংগ্রহ, দখলে রাখা, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। তাই চিড়িয়াখানা থেকে ১৭টি প্রাণী জব্দ করা হয়েছে। এগুলো স্বাভাবিক বন্য পরিবেশে অবমুক্ত করা হবে।
ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন বলেন, ‘গজনী অবকাশকেন্দ্রে অবস্থিত মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে বেশ কিছু বন্য প্রাণী খাঁচায় বন্দী রেখে প্রদর্শন করা হচ্ছিল, যা বন্য প্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। আর ওখানে বন্য প্রাণী রাখার মতো পরিবেশ ছিল না। জব্দ করা প্রাণীগুলো কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর প্রজাতি অনুযায়ী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’

দেশের অন্যান্য শিল্পাঞ্চলের মতো গ্যাস-সংকটে ভুগছে নরসিংদীর শিল্পাঞ্চল। কারখানা কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ ৬০-৮০ শতাংশ পর্যন্ত কম। ফলে গত দুই সপ্তাহে নরসিংদীর কোনো কোনো কারখানায় উৎপাদন ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
৪ ঘণ্টা আগে
আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
৪ ঘণ্টা আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
৫ ঘণ্টা আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
৫ ঘণ্টা আগে