
শেরপুরের ঝিনাইগাতীতে একটি লোকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে ঝিনাইগাতীগামী ‘আকাশ বিকাশ’ পরিবহনের ওই লোকাল বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিল।
আজ বেলা ২টার দিকে ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি বড় পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা বের হয়ে আসতে পারলেও অন্তত ২০ জন আহত হয়। তারা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।
একই সঙ্গে থাকা তিন মাস বয়সী একটি শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনমাস্টার আব্দুল মান্নান।
পরে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, বাস দুর্ঘটনায় ১৫-২০ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে তিন মাসের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১৬ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
৩৭ মিনিট আগে
ফুলবাড়ি বাজার-সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভর ও একই গ্রামের আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের মধ্যে কে বা কারা চয়ন রাজভর ও আমিনুর ফকিরকে ছুরিকাঘাত করে।
১ ঘণ্টা আগে