
শরীয়তপুর সদর উপজেলার মধ্য চররোসুন্দী মহিলা মাদ্রাসায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং হামলাকারীদের উপযুক্ত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় ওই মাদ্রাসায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
এর আগে বুধবার (৬ আগস্ট) দুপুরে রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দী মহিলা মাদ্রাসায় হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে মাদ্রাসার পরিচালক সামচুল হক শিরাজী বলেন, ‘প্রায় ৩০ বছর যাবৎ মাদ্রাসাটি সুনামের সঙ্গে পরিচালনা করে আসছি। বিভিন্ন এলাকার মেয়েরা এই মাদ্রাসায় ভর্তি হয়ে সুনামের সঙ্গে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। কিন্তু এলাকার হারুন তালুকদার, গণি তালুকদার, শফিক তালুকদার, রফিক তালুকদারসহ তাঁদের লোকজন দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি বন্ধ করে দিয়ে জমি দখলের পাঁয়তারা করে আসছে।’
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে এলাকার হারুন তালুকদার, গণি তালুকদার, শফিক তালুকদার, রফিক তালুকদারসহ তাদের লোকজন হামলা চালিয়ে মাদ্রাসা ভাঙচুর ও মূল্যবান আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
সংবাদ সম্মেলনে এলাকার নুরু তালুকদার, হাচেন মাদবর, নজরুল তালুকদার, আজগর তালুকদার, মোক্তার তালুকদারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে শফিক তালুকদার বলেন, ‘আমাদের বিরুদ্ধে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। তাদের সাথে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ রয়েছে। তারা আমাদের জমি দখল করে জোরপূর্বক টিন দিয়ে বেড়া দিয়েছে। আমরা সেই বেড়া ভেঙে দিয়েছি। আমরা কোনো মাদ্রাসা ভাঙচুর করিনি।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নওগাঁর ধামইরহাটে লিমা পাহান (১৭) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থা থেকে তার চাচা নির্মল পাহান ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
৩ মিনিট আগে
দেশের প্রখ্যাত চিকিৎসক, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. তরিকুল আলম চৌধুরী (বাবলু মিয়া) দীর্ঘদিন ক্যানসারে ভুগে সোমবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৫ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে মোটর সাইকেলে এসে দুই হেলমেটধারী দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বইমেলার ১৩তম দিন গতকাল মঙ্গলবার হাজার ছাড়াল এবার প্রকাশিত বইয়ের সংখ্যা। বিগত মেলাগুলোতে হাজার পূর্ণ হতো প্রথম সপ্তাহান্তেই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, গতকাল পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ১৪২টি। এর মধ্যে প্রবন্ধের বই মাত্র ৩৮টি। যদিও সব বই প্রকাশকেরা তথ্যকেন্দ্রে পাঠান না।
১ ঘণ্টা আগে