
শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে জমির শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ বুধবার শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত মাদারীপুর কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। অভিযানে তারা বেশ কিছু গুরুতর অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।
জানা গেছে, অনিয়ম-দুর্নীতির মধ্যে ২০২১ সালের ২৮ জুন শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে ৩১০৭/২১ নম্বর দলিল রেজিস্ট্রি করা হয়; যেখানে জমির শ্রেণি দোকানের পরিবর্তে বাগান লিখে দলিল রেজিস্ট্রি করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পায় দুদক।
এ ছাড়া অভিযোগের মধ্যে রয়েছে—দলিলের ফির অতিরিক্ত অর্থ আদায়, নকল উত্তোলনে ২ থেকে ৩ গুণ টাকা আদায়, টাকার বিনিময়ে দাতা-গ্রহীতার নাম পরিবর্তন এবং জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি। দুদক টিম প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে।
এ বিষয়ে দুদক সমন্বিত মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, ‘বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আজকে (বুধবার) আমরা ছয় সদস্যের একটি টিম শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছি। এখানে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে, যেটা অত্যন্ত গুরুতর ও জনসম্পৃক্ত। দুর্নীতি দমন কমিশন মনে করে, এটা নির্মূল হওয়া দরকার।’

আক্তারুজ্জামান বলেন, ‘এর মধ্যে শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ আমরা পেয়েছি। এ ছাড়া অবৈধভাবে অর্থ আদায়, দলিলে অতিরিক্ত অর্থ আদায়, নকল উত্তোলনে ২ থেকে ৩ গুণ টাকা আদায়, টাকার বিনিময়ে দলিলে দাতা-গ্রহীতার নাম পরিবর্তনের মতো গুরুতর অভিযোগ আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এগুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে লিখিত প্রতিবেদন দাখিল করা হবে।’
এ বিষয়ে শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার মো. ওমর ফারুক বলেন, ‘দুদকের অভিযানকে আমরা স্বাগত জানাই। এই অফিসের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত আছে কি না, আমার জানা নেই। যদি কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৪ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
৫ ঘণ্টা আগে