
শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটক করায় থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ছবি তুলতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্য।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলা হয়। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আসলাম উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, গত বুধবার ঘরিষার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামে একটি অভিযোগের তদন্তে গিয়ে তিনটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এগুলো ছাড়িয়ে নিতে গতকাল রাতে কিছু লোক থানায় আসেন। কাগজপত্র না থাকায় পুলিশ বাইকগুলো ছাড়তে রাজি না হওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে থানার ফটকের পাশে পুলিশ সদস্যদের বিশ্রামকক্ষে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে জানালা ও গাড়ির গ্লাস ভেঙে যায়। হামলার ছবি মোবাইল ফোনে ধারণ করতে গেলে ডিএসবির কনস্টেবল বিল্লাল হোসেনের ওপর হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর হাত গুরুতর জখম হয়। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি। এরই মধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যাদের গ্রেপ্তার করা হয়েছে, এখনো তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু পুলিশের স্থাপনায় হামলা হয়েছে, সুতরাং এ ঘটনার সঙ্গে যে রাজনৈতিক দলের লোকই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে