
বন্য প্রাণী থেকে খেতের ফসল বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন কৃষক ইদ্রিস খাঁ। নিজের পাতা ফাঁদে স্ত্রীসহ প্রাণ হারান তিনি। ঘটনাটি ঘটেছে আজ শনিবার শরীয়তপুরের জাজিরা নাওডোবা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে।
কৃষক ইদ্রিস খাঁ ও স্ত্রী শেফালী বেগম ওই গ্রামের বাসিন্দা।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, নাওডোবা এলাকায় ফসলের খেতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস খাঁ বাড়ির কাছে একটি জমিতে ভুট্টা চাষ করেছিলেন। সেই ভুট্টা শজারুর হাত থেকে বাঁচানোর জন্য জমির চারপাশে তারের সাহায্যে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তিনি।
আজ সকালে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস খাঁ ও স্ত্রী শেফালী বেগম একসঙ্গে ভুট্টাখেতে যান। এ সময় অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় শেফালী স্বামীকে বাঁচাতে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এতে স্বামী-স্ত্রী দুজন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির ভাতিজা সাগর খাঁ বলেন, ‘শজারুর হাত থেকে খেতের ভুট্টা রক্ষা করতে গিয়ে জমিতে বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন আমার কাকা ইদ্রিস খাঁ। তাঁর পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কাকা-কাকি দুজনে ফসলের খেতে মারা গেলেন।’

পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্টু ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়।
৫ মিনিট আগে
একসময়ের মরা খালটি পুনঃখননের পরে এসেছে নতুন পানির প্রবাহ। আর সেই পানিতে ভেসে চলছে লাল-নীল ছোট ছোট কাগজের নৌকা। আর খালের দুই পাড়ে দাঁড়িয়ে খুশিতে হাততালি দিচ্ছে শিশুরা।
১২ মিনিট আগে
চাঁদাবাজির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উজিরপুরের শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।
৩৫ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্মাণাধীন একটি সড়কের প্রায় পাঁচ হাজার ইট উধাও হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি গরুর খামার ও দুটি পুকুর থেকে এসব ইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে