
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর বলেছেন, ‘বিজিবি সীমান্ত সুরক্ষায় কাউকে ছাড় দেবে না। সীমান্তের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত বিজিবি। মাদক, চোরাচালান, পুশ ইন বন্ধে কাজ করছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা দিতে বিজিবিকে স্থানীয় জনসাধারণ পূর্বে থেকে সহযোগিতা করে আসছে। আমরা মনে করি, আগামীতেও তাঁরা আমাদের পাশে থাকবেন।’
আজ রোববার নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধীনে সাতক্ষীরার দেবহাটায় নবনির্মিত ছুটিপুর বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন এসব কথা বলেন।
রিজিয়ন কমান্ডার বলেন, ‘বর্তমানে ভারত বিভিন্ন এলাকায় পুশ ইন করছে, যা সম্পূর্ণ অবৈধ। আমরা চাই যেকোনো ইস্যু রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান হোক। কিন্তু তারা তাদের দেশের অবৈধ নাগরিক ও বাংলাদেশিদের সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করাচ্ছে। যদি তাদের আটকের তালিকায় বাংলাদেশের কোনো নাগরিক থাকেন, তাঁদের ঠিকানা নিশ্চিত করে আলোচনার মাধ্যমে সঠিক পন্থায় দেশে ফেরানো উচিত। কিন্তু ভারতীয় বাহিনী সেটি না করে নির্জন দ্বীপ বা চরে তাঁদের ফেলে রেখে যাচ্ছে। এটি বন্ধে আমরা উদ্যোগ গ্রহণ করব।’
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব প্রমুখ।
বিওপি উদ্বোধন শেষে প্রধান অতিথি সেখানে দুস্থ, অসচ্ছল স্থানীয় রোগীদের জন্য চলমান ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসহায়তা বিতরণ কর্মসূচি পরিদর্শন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে