
সাতক্ষীরার পাটকেলঘাটায় ফজর আলী (৪৫) নামের এক ভাটাশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার কুমিরা ইউনিয়নের নওয়াকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
নওয়াকাটি গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী জানান, ফজর আলীর গ্রামের বাড়ি জেলার তালা উপজেলার মহন্দি গ্রামে। তিনি অনেক বছর ধরে নওয়াকাটি গ্রামের আব্দুল হান্নানের বোনজামাই হিসেবে বসবাস করছেন। বর্তমানে ফজর আলী ঋণ দায়গ্রস্ত।
আজ শনিবার ভোররাতে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে আমগাছে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
৪ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৫ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৫ ঘণ্টা আগে