Ajker Patrika

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান
নাগরিক সমাজ, জেলে-বাওয়ালি ও সুন্দরবন উপকূলীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বনজীবী ও উপকূলীয় এলাকার বাসিন্দারা।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুন্দরবনসংলগ্ন দ্বীপবেষ্টিত গাবুরা ইউনিয়নের সোরা এলাকার একটি মাদ্রাসার মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাগরিক সমাজ, জেলে-বাওয়ালি ও সুন্দরবন উপকূলীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিপুলসংখ্যক জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। এ সময় তাঁদের হাতে ‘নদী বাঁচাও, বন বাঁচাও’, ‘বনদস্যুদের রুখে দাও’, ‘জেলেদের নিরাপত্তা নিশ্চিত করো’, ‘সুন্দরবন থেকে জলদস্যুদের হটাও’ এবং ‘সুন্দরবন বাঁচলে দেশ বাঁচবে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতার কারণে জেলে ও বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাছ ও বনজ সম্পদ আহরণ করতে গিয়ে তাঁদের অপহরণ এবং মুক্তিপণের দাবির মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতি থেকে বনজীবীদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বক্তারা আরও বলেন, বনদস্যুদের আত্মসমর্পণের নামে নাটক বন্ধ করতে হবে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কার্যকর অভিযান পরিচালনার পাশাপাশি ডাকাতদের সহযোগিতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও বনজীবী ফোরামের সভাপতি সালাউদ্দিন লিটন, চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুর রহিম, কামরুল ইসলাম বাবলু, ইয়াসিন আরাফাত, নারী ইউপি সদস্য ফরিদা পারভীন এবং জেলেদের পক্ষে ইকবাল হোসেন মন্টু ও কবিরুল ইসলামসহ স্থানীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত