
খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে গেলে ময়না (৪৫) নামে এক নারী নিহত হন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক রয়েছেন।
সাতক্ষীরার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লাকে পীঠের টিউমার অপারেশনের জন্য খুলনায় নিয়ে আসা হচ্ছিল। সকালে বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁরা খুলনার উদ্দেশে রওনা হন। ডুমুরিয়ার নতুন রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজন সামান্য আহত হলেও আরিফ মোল্লার স্ত্রী ময়না ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ময়নার মরদেহ হাসপাতালেই আছে। দুর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করি এবং তাঁদের হাসপাতালে পাঠাই। এ ঘটনায় ময়না নামে এক নারীর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২৬ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩২ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে