
ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করেছে সাতক্ষীরার পর্যটন স্পটগুলো। শেষ হয়েছে ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। বিশেষভাবে সাজানো হয়েছে সুন্দরবন-সংলগ্ন আকাশনীলা ইকোট্যুরিজম সেন্টার ও দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র। পাশাপাশি মোজাফফর গার্ডেনসহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রও পর্যটক আকর্ষণে প্রস্তুত রয়েছে।
পর্যটন প্রসারে জেলা প্রশাসনের উদ্যোগে ২০১৫ সালে সুন্দরবনের আদলে শ্যামনগরের কলবাড়িতে চুনা ও মালঞ্চ নদীর সংযোগস্থলে প্রায় ২৫০ একর জমিতে প্রতিষ্ঠা করা হয় ‘আকাশনীলা ইকোট্যুরিজম সেন্টার’। ঈদ উপলক্ষে কেন্দ্রটি নতুন করে রং করা ও সাজানো হয়েছে।
আকাশনীলা ইকোট্যুরিজম সেন্টারের সুপারভাইজার আহাদুল ইসলাম বলেন, ‘এই কেন্দ্রের অন্যতম আকর্ষণ ফিশ মিউজিয়াম। এখানে সুন্দরবন ও বঙ্গোপসাগরের বিভিন্ন প্রজাতির ছোট মাছ সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া সুন্দরবন দেখার জন্য একটি উঁচু ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। কেন্দ্রজুড়ে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছও রয়েছে।’
দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতীর তীরে গড়ে ওঠা রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রও ঈদ উপলক্ষে সাজানো হয়েছে। এখানে কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, সুন্দরী, হরকচাসহ সুন্দরবনের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে।

রূপসী ম্যানগ্রোভের তত্ত্বাবধায়ক আরিফুল ইসলাম বলেন, এখানে সেলফি পয়েন্ট, শিশু কর্নার ও নাগরদোলা রয়েছে। এ ছাড়া ইছামতী নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থাও আছে। নদীর ওপারেই ভারতের বিভিন্ন এলাকা দেখা যায়। পর্যটকদের আকর্ষণে কেব্ল কার ও দোলনা নৌকাও রাখা হয়েছে। প্রায় ১৫০ বিঘা জমিতে গড়ে ওঠা পর্যটনকেন্দ্রটি দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা বলেন, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ একটি দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র। ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় পর্যটনকেন্দ্র মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টেও নেওয়া হয়েছে প্রস্তুতি। সাতক্ষীরা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে খড়িবিল এলাকায় ২০০২ সালে প্রায় ৬০ একর জমিতে এটি প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে প্রায় ১২০ একরে বিস্তৃত। এখানে শিশুদের জন্য বিভিন্ন রাইড, নৌকাবিহারের লেক, পুকুরে ফোয়ারা, আবাসিক হোটেল, থ্রিডি থিয়েটার ও পিকনিক স্পট রয়েছে। ঈদে বিপুল দর্শনার্থী আসবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।
এদিকে ঈদে সুন্দরবন ভ্রমণেও পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী এলাকার ট্রলার ও লঞ্চঘাটগুলো প্রস্তুত করা হয়েছে।
সুন্দরবনের ট্যুর অপারেটর ফেরদৌস আলম বলেন, ‘পর্যটনবাহী ট্রলারগুলো সংস্কার করা হয়েছে। আবহাওয়া অনুকূলে রয়েছে। এবার সারা দেশ থেকে ভ্রমণপিপাসু মানুষের ঢল নামবে বলে আশা করছি।’
জেলা প্রশাসক আফরোজা আক্তার বলেন, ‘সড়কপথে সুন্দরবন—সাতক্ষীরার আকর্ষণ’ প্রতিপাদ্যে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। ঈদকে ঘিরে এবার সাতক্ষীরার পর্যটন জমজমাট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গত ১৫ মার্চ রোববার রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনারে রাকিবুল ইসলামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়, পরে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।
৬ মিনিট আগে
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দিলে তিনজন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
অভিযানের সময় জানা যায়, ‘অপরূপা’ নামের বাসে জনপ্রতি ৭০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ৩০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়। একই অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
১৮ মিনিট আগে
আর মাত্র কয়েক দিন পরই মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টানা সাত দিনের সরকারি ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখী মানুষের চাপ কিছুটা কমেছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা।
২৪ মিনিট আগে