
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ক্যাশিয়ার নিরব হোসেন ওরফে খোড়া টুটুল এবং খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের ক্যাশিয়ার আমজাদ হোসেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, সকাল ১০টার দিকে বরিশালের নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়। এ ছাড়া দুপুরে খুলনার মেয়র ও আওয়ামী লীগ নেতা তালুকদার খালেকের কালেক্টর হিসেবে পরিচিত আমজাদ হোসেনকেও আটক করা হয়।
তিনি আরও বলেন, তাঁদের কাছে তথ্য ছিল, রাজনৈতিক ছত্র ছায়ায় থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে, এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। ফলে সীমান্তের তল্লাশি চৌকিতে বিশেষ নজর রাখা হয়।

খুলনা নগরীর দারোগাপাড়া মহিউদ্দিন সড়কের একটি বাড়িতে মাসুদ শেখের ওপর গুলির ঘটনায় মামলা হয়নি। তবে ওই বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে খান কুব্বাত আলীকে আসামি করা হয়েছে। তিনি বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় অডিট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। দুই বছর আগে তিনি সেখান থেকে অবসর নেন।
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ১৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে। পুলিশের তদন্ত প্রতিবেদনে ঘটনাকে ধর্ষণচেষ্টা উল্লেখ করায় পরিবারের পক্ষ থেকে নারাজি আবেদন করা হয়েছে। নিরাপত্তাহীনতার অভিযোগও করেছে পরিবার।
৬ মিনিট আগে
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দফা দাবিতে ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন সিলেটের ২৩টি বাগানের চা-শ্রমিকরা। বুধবার এই কর্মবিরতি শুরু হয়। আজ বৃহস্পতিবারও অব্যাহত ছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে দাবি
৯ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামি সত্তার ফরিয়া আজ বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।
৪১ মিনিট আগে