
দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে গতকাল সোমবার বেলা ১১টায় তদন্তে আসেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. আবুল খায়ের।
তদন্তে সখিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অভিযোগকারী, অভিযুক্ত শিক্ষক, অভিভাবক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত থেকে অভিযোগের বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক শেখ তহিরুজ্জামান অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, আত্মীয়করণের মাধ্যমে নিয়োগ-বাণিজ্য, আয়-ব্যয় ও ক্রয় এবং টিআর কমিটির সদস্যদের বাদ দিয়ে নিজের ইচ্ছেমতো সবকিছু করেন। অনুপস্থিত শিক্ষার্থীদের দিনপ্রতি পাঁচ টাকা হারে নেওয়া, রাতের আঁধারে বিদ্যালয় থেকে তিন ভ্যান সরকারি বই বিক্রিসহ নানা বিষয়ে তদন্ত করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. আবুল খায়ের বলেন, ‘জেলা প্রশাসক আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। আমি উভয় পক্ষের বক্তব্য লিখিতভাবে জমা দেব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে