
সাতক্ষীরার পাটকেলঘাটায় মারধরের শিকার দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ সোমবার রিমান্ড আবেদন করেন পাটকেলঘাটা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান।
এর আগে গত শনিবার দুপুরে সংবাদ প্রকাশ-সংক্রান্ত শত্রুতার জেরে মব সৃষ্টি করে দুই সাংবাদিককে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
নির্যাতনের শিকার সাংবাদিকেরা হলেন দৈনিক সোনালী কণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাসুদ হাসান মনি ও দৈনিক সাতক্ষীরার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল ইসলাম।
জানা গেছে, পাটকেলঘাটা টাওয়ার রোড এলাকায় সরকারি জমিতে বিধি ভঙ্গ করে পাকা ভবন নির্মাণের অভিযোগ ওঠে জনৈক ব্যবসায়ী নিরঞ্জন দাসের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা জানতে সাংবাদিক শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলাম সরেজমিনে গত শনিবার দুপুরে নতুন নির্মাণ করা দোকানে যান। সরকারি জমির ভুয়া মালিক নিরঞ্জন দাস কাগজপত্র দেখানোর কথা বলে সাংবাদিকদের তাঁর নিজস্ব রাখি বস্ত্রালয়ে ডেকে নেন। কিছুক্ষণের মধ্যে সেখানে সদলবলে হাজির হন সার ও বীজের ডিলার জামালউদ্দীন। মাসখানেক আগে নিজ এলাকায় বরাদ্দ করা ইউরিয়া সার সদর উপজেলার চাঁদপুর এলাকায় পাচারকালে ভিডিও রিপোর্ট করেন মাসুদ হাসান মনি। পুরোনো সেই রাগ থেকে ১০-১২ জন ব্যক্তিকে জড়ো করে শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলামকে বেধড়ক মারধর করেন জামাল।
পরে সাংবাদিকদের অবস্থা আশঙ্কাজনক হলে জামাল পুলিশে খবর দেন। খবর পেয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁদের আটক করে থানা হেফাজতে নেন।
এদিকে এ ঘটনায় মামলা দিতে চাননি নিরঞ্জন দাস। রাতে পাটকেলঘাটা থানার ওসি তাঁকে চাপ প্রয়োগ করে মামলা দিতে বলেন। পরে মামলা দিলে আজ সাতক্ষীরা আদালতে দুই সাংবাদিককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
অভিযোগের বিষয়ে পাটকেলঘাটা বাজারের সার ও বীজ ব্যবসায়ী জামালউদ্দীন বলেন, ‘আমাকে নিরঞ্জন দাস তাঁর দোকানে ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি তাদের সামান্য মেরেছি। আর সার পাচারের বিষয়টি সঠিক নয়।’
নিরঞ্জন দাস বলেন, ‘আমি একজনের কাছ থেকে স্ট্যাম্প করেছি। পাকা দোকান করা যায় কি না, অতটা বুঝি না।’ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি জানান, বাদীকে পুলিশ চাপ দিয়ে মামলা দেওয়ার বিষয়টি সত্য নয়। মবকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান। আর রিমান্ড চাওয়ার বিষয়টি নরমাল প্রক্রিয়া বলে জানান।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, মব সন্ত্রাস করে দুজন সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। বিষয়টি দুঃখজনক।

বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
মন্ত্রী বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রোগ। কোনো খামারে এ রোগ দেখা দিলে দ্রুত অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্ব দিতে হবে।
২২ মিনিট আগে
রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
৪০ মিনিট আগে
‘আমি শুনেছি, এখানে জমি রেজিস্ট্রি হয় সাবরেজিস্ট্রি অফিসে। ওখানে যারা চাকরি করে তারা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে। যেখানে ২০০ টাকার নেওয়ার কথা সেখানে অনেক বেশি টাকা নেওয়া হয় এবং এখানে এই টাকা না কি ভাগাভাগি হয়।’
১ ঘণ্টা আগে