Ajker Patrika

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

সাতক্ষীরা প্রতিনিধি
দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন
আব্দুর রউফ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-২ আসনে দলীয় প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আবেদন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ৩৩ নেতা। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যৌথভাবে এই আবেদন করেন। আবেদনের অনুলিপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের কাছে পাঠানো হয়েছে।

আবেদনে বলা হয়, বিএনপির মনোনয়নপ্রাপ্ত মো. আব্দুর রউফ অতীতে কয়েকবার দল পরিবর্তন করেছেন। ২০০৯ সালে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে পরে আবার তিনি বিএনপিতে ফেরেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ২০২৪ সালের ২৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি আব্দুর রউফকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে। সেই বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি। এ ছাড়া, গত ২৩ এপ্রিল এক মাহফিলে ইসলামি বক্তা কবির বিন সামাদের সঙ্গে অসৌজন্যমূলক ও আপত্তিকর আচরণের অভিযোগে তিনি আলোচনায় আসেন, যা দেশব্যাপী নিন্দার ঝড় বইয়ে দেয়। ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় আলেম-ওলামারা বিক্ষোভ সমাবেশ করে তাঁর গ্রেপ্তারের দাবি জানান। আবেদনে আরও বলা হয়, সাতক্ষীরা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সরকারি খাসজমি দখলের ঘটনায় গত বছর জেলা প্রশাসক আব্দুর রউফকে প্রকাশ্যে ‘বাটপার’ বলেছিলেন, যার ভিডিও ভাইরাল হয়।

আবেদনের বিষয়টি নিশ্চিত করে আগরদাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘চেয়ারম্যান আব্দুল আলিম দীর্ঘদিন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আমরা তাঁকে সুখে-দুঃখে পেয়েছি। আমরা তাঁর মনোনয়ন প্রত্যাশা করি।’

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার (৩ নভেম্বর) দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। তার পরপরই রাত ১০টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস মোড়ে আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে ঘণ্টাদুয়েক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইন অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভর্সিটিতে যুক্ত করা হবে

মধ্যপ্রাচ্যে বিপুল অস্ত্র বিক্রির তোড়জোড় ট্রাম্পের, অন্যদিকে অবরোধ ভেঙে ইরান-ইরাক-সিরিয়া অক্ষের উত্থান

বুড়ো বয়সে আমাকে দেখার আশায় সন্তানকে বড় করিনি: অঞ্জন দত্ত

ইরান যুদ্ধে কারা হারল, জিত কাদের

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত