Ajker Patrika

সাতক্ষীরা সীমান্তে ২ কেজি হেরোইন ও তৈরির কাঁচামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ২০: ৪৩
সাতক্ষীরা সীমান্তে ২ কেজি হেরোইন ও তৈরির কাঁচামাল জব্দ
হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন এবং হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে শনাক্ত ৫ বোতল মার্টিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সামগ্রীর মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।

আজ শনিবার নীলডুমুরের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এসব তথ্য জানান।

খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, ৩ নভেম্বর দেবহাটা সীমান্তের শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগান এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মার্টিনি জব্দ করে বিজিবি। সাতক্ষীরা সীমান্তে প্রথমবারের মতো এ ধরনের রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

জব্দ করা মার্টিনি পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পাঠানো হয়। রাসায়নিক দ্রব্যটি হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে প্রমাণিত হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া ৫ নভেম্বর শাখরা বিওপির কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।

জব্দ করা হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল ধ্বংসের জন্য নির্ধারিত গুদামে রাখা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত