সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের দংশনে সিফাত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাপ ছোবল দিলে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ছোটকুপোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সিফাত আটুলিয়া ক্লাব মোড় এলাকার শাহিন হোসেন ও রুনা দম্পতির একমাত্র ছেলে। রাতে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
আটুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইসলাম বলেন, বাবার সঙ্গে ছাড়াছাড়ির পর মায়ের সঙ্গে সিফাত মামাবাড়িতে থেকে লেখাপড়া করত। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মায়ের নির্দেশে সে হাঁসের বাচ্চা খুঁজতে যায়। মুরগির ঘরের পাশ থেকে বিষধর সাপ সিফাতকে ছোবল দিলে স্থানীয় কবিরাজের কাছে নেওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে রাত ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মৃত অবস্থায় সিফাতকে হাসপাতালে আনা হয়। শুরুতে কবিরাজের শরণাপন্ন না হয়ে হাসপাতালে আনা হলে হয়তো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যেত।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার নীচে চাপা পড়ে ওমর ফারুক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
সাবেক স্ত্রী অন্যত্র বিয়ে করায় ক্ষোভ থেকে মাদ্রাসাপড়ুয়া সন্তান নাঈমকে (১৪) ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইব্রাহিম খলিলের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে নিহতের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে চরজব্বার থানায় একটি হত্যা মামলা করেছেন।
২৮ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে শাকিল মিয়া (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল মিয়া ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
৪৩ মিনিট আগে
নেত্রকোনার মদনে জানাজার সুযোগে মোটরসাইকেল চুরির ঘটনায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে