সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে কয়েকটি মুখপোড়া হনুমান। খাদ্যের সন্ধানে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা। গতকাল রোববার সকালে তাদের গাছে গাছে এবং বিভিন্ন বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাচীরের ওপর চলাচল করতে দেখা যায়। উৎসুক জনতার মধ্যে অনেকে হনুমানগুলোকে কলা, বিস্কুট, লেবু, পাউরুটি খেতে দিচ্ছে। অনেকে আবার হনুমানকে নানাভাবে বিরক্তও করছে।
পাটকেলঘাটা হাইস্কুলের শিক্ষক সাইফুল্লাহ বলেন, হয়তো পথ ভুলে হনুমানগুলো এ এলাকায় এসেছে। রোববার বিকেলে রাজেন্দ্রপুর গ্রামের বিভিন্ন বাড়ি বাগানে বাড়ির প্রাচীরের ওপর এ সময় তিনিসহ অনেকেই তাদের প্রয়োজনীয় খাবার দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সমীর ঘোষ জানান, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে চার-পাঁচটি মুখপোড়া হনুমান। শুনেছ যশোরের কেশবপুর এলাকা থেকে আসা ফল বা সবজির ট্রাকে করে এসেছে হনুমানগুলো।
জানা গেছে, যশোর জেলার কেশবপুর থানার বিভিন্ন গ্রামে হনুমানের বসবাস। প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে এদের দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। তবে কোনো কারণে খাদ্যসংকট দেখা দিলে মাঝেমধ্যেই কিছু হনুমান আবাসস্থল রেখে বেরিয়ে পড়ে। কখনো কখনো অধিক খাদ্য ও ভালো আবাসের সন্ধানে মাইলের পর মাইল অতিক্রম করে লোকালয়ে চলে আসে।
তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য, বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারাও যায়। এ সময় তিনি হনুমানগুলোকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করার আহ্বান জানান সবার প্রতি।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান ঠেকাতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতভর ক্যাম্পাসে পাহারা দেওয়ার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তারা।
৩ মিনিট আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টিকাদান কর্মসূচি চলছে। সেন্টারের গেটে ব্যানার টানিয়ে টিকাদানের সামগ্রী নিয়ে বসেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানে বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে মায়েরা আসছেন এবং টিকা দেওয়া হচ্ছে।
২১ মিনিট আগে
পিবিআই সুপার বলেন, বাদী জানান, তিনি ইতিমধ্যে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার টাকা পাঠিয়েছেন এবং প্রতারক আরও টাকা পাঠাতে চাপ দিচ্ছেন। পরে প্রকৃত এসআই আবু সুফিয়ান নিশ্চিত করেন, ওই মোবাইল নম্বরটি তার নয় এবং পিবিআইয়ের পক্ষ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।
২২ মিনিট আগে
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার...
২৬ মিনিট আগে