
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই যুবক শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ ২৭ দিন পর আজ রোববার নিজ গ্রামে পৌঁছেছে। আজ সকালে মরদেহ দুটি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। দুই পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনেরা সরকারি সহায়তা ও পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবি জানিয়েছেন।
নিহত শফিকুল ইসলাম (৪৮) সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে। অপর দিকে নাহিদুল ইসলাম নাহিদ (২০) আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
শফিকুল ইসলামের স্ত্রী রুমা খাতুন জানান, স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করেছিলেন। সরকারি প্রক্রিয়া শেষে মরদেহটি লেবানন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে আজ সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি নিয়ে তাঁরা গ্রামের বাড়িতে পৌঁছান।
রুমা খাতুন বলেন, ‘বিদেশে গিয়ে সংসারের স্বপ্ন পূরণ করার কথা ছিল; কিন্তু লাশ হয়ে ফিরতে হবে, কখনো ভাবিনি।’
অন্যদিকে নাহিদের ভাই নাফিজুল ইসলাম জানান, শফিকুল ও নাহিদ একই দিনে লেবাননে গিয়েছিলেন এবং একই দিনে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। আজ বেলা ১১টার দিকে নাহিদের মরদেহ কাদাকাটির বাড়িতে পৌঁছালে সেখানে শোকের মাতম শুরু হয়।
দুই মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছানোর পর আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় মানুষের ঢল নামে। স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু জানান, গত ২১ ফেব্রুয়ারি শফিকুল ও নাহিদ বিপুল ঋণ নিয়ে লেবাননে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর মাত্র একবার করে ৪০ হাজার টাকা পরিবারের কাছে পাঠাতে পেরেছিলেন। এরপর গত ১১ মে ইসরায়েলি ড্রোন হামলায় তাঁদের মৃত্যু হয়। তিনি বলেন, দুই পরিবারই এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে তারা ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছে। সরকার, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং অন্তত একজন করে সদস্যের কর্মসংস্থানের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, শফিকুল ইসলাম প্রায় আট লাখ টাকা ও নাহিদুল ইসলাম পাঁচ লাখ টাকার বেশি ঋণ করে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি লেবাননে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান। কিন্তু চার মাসের কম সময়ের মধ্যে বিদেশের মাটিতে প্রাণ হারিয়ে তাঁরা ফিরে এলেন কফিনবন্দী হয়ে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে