Ajker Patrika

কারাগার থেকে পালিয়ে ২ বছর আত্মগোপনে, দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
কারাগার থেকে পালিয়ে ২ বছর আত্মগোপনে, দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার শ্যামনগর থেকে জেলপলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) ও নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই সাতক্ষীরা কারাগারের হাজতি ছিলেন এবং পালিয়ে যাওয়ার পর নিজ নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, চেক ডিজঅনারের মামলায় মোজাম গাজীর এক বছরের এবং রফিকুল ইসলাম গাজীর ১০ মাসের সাজা হয়েছিল। তাঁদের আজ বুধবার আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় ৮৭ জন বন্দী পালিয়ে যান। এ ঘটনায় কারাগারের তৎকালীন জেলার হাসনাহেনা বিথী বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে ওই বছরের ১৫ আগস্ট মামলা সদর থানায় মামলা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই মামলায় মোজাম, রফিকুলসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো ৩৯ জন পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত