
কুড়িগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানী আদালতের দেওয়া এক দিনের কারাদণ্ডাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে অফিস করছেন। প্রায় দেড় মাস আগে সাজার আদেশ ও পরোয়ানা জারি হলেও আদালতে আত্মসমর্পণ করেননি ওই কর্মকর্তা। থানায় পরোয়ানা পৌঁছালেও গ্রেপ্তার করেনি পুলিশ।
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমাউন কবির প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর অফিসে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রবেশন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া গেছে।
এর আগে চলতি বছরের ১৩ মার্চ প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সদর আমলি)। একাধিকবার আদালতের আদেশ অমান্য, নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিল না করা এবং সশরীর হাজির হয়ে ব্যাখ্যা না দেওয়ায় তাঁকে এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা কুড়িগ্রাম সদর থানাসহ জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী লিয়াকত আলী। তবে সোমবার (২৬ মে) পর্যন্ত ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করেনি পুলিশ।
সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানী নিয়মনীতির তোয়াক্কা করেন না। তিনি ইচ্ছেমতো অফিসে যাতায়াত করেন। আদালত কিংবা নিজ বিভাগের জারি করা আদেশ প্রতিপালনে তাঁর অনীহা রয়েছে। এ নিয়ে খোদ সমাজসেবা অধিদপ্তর তাঁর ওপর ‘বিরক্ত’।
জানতে চাইলে অভিযুক্ত প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, ‘আদালতের সাজা দেওয়ার বিষয়টি আমি জানি। আমার কর্তৃপক্ষও বিষয়টি অবগত।’
আদালতের আদেশ প্রতিপালনে অবজ্ঞা এবং অফিসে উপস্থিতি নিয়ে স্বেচ্ছাচারিতা প্রশ্নে গোলাম রব্বানী বলেন, ‘আমি অবজ্ঞা করিনি। আদালত কেন অমন করে বলেছেন, তা আমার জানা নেই। আমি নিয়মিত অফিস করি। কর্তৃপক্ষ কেন এভাবে বলেছে, আমি জানি না।’
গোলাম রব্বানীর এমন দাবির বিপরীত কথা বলেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমাউন কবির। তিনি বলেন, ‘প্রবেশন কর্মকর্তার কারাদণ্ডের আদেশের কপি পাওয়ার পর বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছি। কিন্তু এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তিনি (গোলাম রব্বানী) নিয়মকানুন মানছেন না। মাঝেমধ্যে অফিস করছেন। মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে। শুনানির জন্য তাঁকে ডাকলেও তিনি উপস্থিত হননি। আমরা বলেছিলাম, কিন্তু তিনি যাননি।’
কুড়িগ্রাম সদর থানার ওয়ারেন্ট অফিসার এসআই সাইফুল্লাহ বলেন, ‘ওয়ারেন্ট হাতে পেয়েছি। আদালতের আদেশ দ্রুত তামিল করা হবে।’

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাচন আলী চৌধুরী বাড়ি সড়কের হাবিবা ভিলার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইসমাইল নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
৩৭ মিনিট আগে
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৬টি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে বালু উত্তোলনে জড়িত ৩৮ জনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং বয়স কম হওয়ায় দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আলটিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে