
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টার পথ অবরোধ করেন স্থানীয় এনসিপি নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেলে রংপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় তাঁদের গাড়িবহর আটকে দেওয়া হয়।
অবরোধের মুখে বেশ কিছুক্ষণ গাড়িতে অপেক্ষা করেন উপদেষ্টারা। এ সময় গাড়ি থেকে নেমে এনসিপির নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। বহরে আটকা পড়া অন্য দুজন উপদেষ্টা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেখানে এনসিপির সমাবেশে হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ১৫ বছরে পুলিশ বাহিনীকে নিজের মতো করে সাজিয়েছেন। তারা আমাদের পুরোপুরি সহযোগিতা করবে—এটা আশা করা যায় না।’ এ সময় তাঁরা বলেন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া চলমান। বিচারকার্য চলা অবস্থায় গোপালগঞ্জের এ রকম হামলার নিন্দা জানান তাঁরা। তাঁরা আশ্বস্ত করেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। এ ছাড়া জুলাই আন্দোলনে এখনো যাঁদের নামে মামলা রয়েছে, সেগুলো দ্রুত তুলে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে প্রশাসন ও উপদেষ্টাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
১০ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
১১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
১১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
১২ ঘণ্টা আগে