
রংপুরে মৌবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে হরিজন কিশোরকে ধাক্কা মেরে বের করে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে হোটেলের ম্যানেজার আরিফুজ্জামান সেই কিশোরকে হোটেলের খাবার টেবিলে বসিয়ে নিজ হাতে মিষ্টি খাইয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান, কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান, হরিজন অধিকার আদায় সংগঠনের নেতা রাজা বাসফোর, রাজু বাসফোর, সাজু বাসফোর, সুরেশ বাসফোরসহ অন্যরা।
এর আগে পুলিশ বিরোধ মীমাংসার জন্য কোতোয়ালি থানায় হরিজন সম্প্রদায়ের নেতা ও মৌবন হোটেল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনায় বসে। সভায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে অঙ্গীকার করে ওই ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে।
এ ব্যাপারে হরিজন নেতা সুরেশ বাসফোর বলেন, ‘আজ মীমাংসার পর মৌবন হোটেলে গিয়ে আমরা একসঙ্গে মিষ্টি খেয়েছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে হোটেল কর্তৃপক্ষ কথা দিয়েছে। আমাদের পাশে যারা দাঁড়িয়েছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে কোনো মানুষের প্রতি অন্যায় হলে সকলে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই ঐক্যবদ্ধতার ফল হলো আজ আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া।’
হোটেল ম্যানেজার আরিফুজ্জামান বলেন, ‘গত শনিবার যে ঘটনা ঘটেছে সেখানে মালিক পক্ষের কেউ জড়িত ছিল না। কোনো কাস্টমার হয়তো প্যাডের পাতায় “এই হোটেলে খাওয়া নিষেধ সুইপারের” লিখে দিয়েছিল। প্রশাসনের মাধ্যমে হরিজনদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের যে বিরোধ ছিল তা মিটে গেছে। আমি নিজেই জীবন বাসফোরকে মিষ্টি খাইয়ে দিয়েছি।’
হোটেল কর্তৃপক্ষ ও হরিজন সম্প্রদায়ের নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে জানান মহানগর কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান।
উল্লেখ্য, গত শনিবার (১ অক্টোবর) রংপুর নগরীর কাচারী বাজারের মৌবন হোটেল ও রেস্টুরেন্টে খেতে গেলে হরিজন সম্প্রদায়ের স্কুলছাত্র জীবন বাসফোরকে (১৬) ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। হোটেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরাই তাঁকে অপমান করে বের করে দেন বলে অভিযোগ ওঠে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের প্যাডে ‘এই হোটেলে খাওয়া নিষেধ সুইপারের’ লেখা এক টুকরো কাজ ওই শিক্ষার্থীর হাতে ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন হরিজন সম্প্রদায় ও সচেতন মানুষেরা। বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়ে গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ করেন হরিজন সম্প্রদায়ের নেতারা।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৬ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
৬ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৬ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৭ ঘণ্টা আগে