
গাইবান্ধার পলাশবাড়ীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সাংবাদিকদের ‘রাজনৈতিক দল বা ব্যক্তিদের পোষা কুকুর’ বলে আখ্যা দেওয়ার অভিযোগ ওঠার পর স্থানীয় সাংবাদিকদের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে তিনি নিজের বক্তব্যকে ভুল বলে স্বীকার করেন এবং তা প্রত্যাহার করেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে স্থানীয় সাংবাদিক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শক্রবার রাত সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বদিউল আলম মজুমদার এমন মন্তব্য করেন বলে উপস্থিত সাংবাদিকদের অভিযোগ। বক্তব্যের পরপরই সভাস্থলে থাকা সাংবাদিকেরা আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ড. বদিউল আলম মজুমদার বলেন, তাঁর মন্তব্য অনাকাঙ্ক্ষিত ছিল এবং তিনি তা তাৎক্ষণিক প্রত্যাহার করেছেন।
সভায় ড. বদিউল আলম দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, দেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি। এখনো অধিকাংশ প্রার্থী কালোটাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন কমিশনের সংস্কার। তার দাবি, শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগারে পরিণত হয়েছিল।
বদিউল আল বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয় এবং প্রতিশোধপরায়ণ রাজনীতির মাধ্যমে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সুজন ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক জয়ন্ত কর, জেলা ফ্যাসিলিটেটর আতিক সুমন, ম্যানেজার মেহেরুন নেসা। এ ছাড়া পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম সভায় অংশ নেন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১০ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে