Ajker Patrika

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান সুমন গ্রেপ্তার
প্রতীকী ছবি

রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মুক্তির দাবিতে নারী-পুরুষসহ দুই শতাধিক সমর্থক মিছিল নিয়ে থানার সামনে জড়ো হন।

আজ রোববার বিকেলে উপজেলার গঙ্গাচড়া মহিলা কলেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আল সুমন আব্দুল্লাহ উপজেলার ভুটকা এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২১ সেপ্টেম্বর গঙ্গাচড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, আল সুমন আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত