
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে আনন্দ মিছিল করেছে মহানগর বিএনপি।
আজ শনিবার দুপুরে নগরের গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আনন্দ মিছিলের নেতৃত্ব দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির নেতারা বলেন, উত্তরবঙ্গের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং দলের ত্যাগী নেতা রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রংপুরের নেতা-কর্মীরা আনন্দিত।
নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে এনেছেন। রংপুর দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। এ অঞ্চলে বেকারত্বও বেশি। রাষ্ট্র ও দলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পাওয়া দুই নেতা আগামী দিনে রংপুরের উন্নয়নে ভূমিকা রাখবেন—এটাই তাঁদের প্রত্যাশা। সমাবেশে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘বক্স এনডেভোর’ থেকে নামার সময় রশি ছিঁড়ে বন্দরের পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি বন্দরের নিজস্ব ক্যাপ্টেন।
৯ মিনিট আগে
নরসিংদীর মনোহরদীতে বাড়িতে ঢুকে আকাশ মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। আজ শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া (২৩) কীর্তিবাসদী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
১২ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় চাঁন মিয়া (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে তাঁর বসতঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। চাঁন মিয়া ওই গ্রামের বাসিন্দা।
১৫ মিনিট আগে
হবিগঞ্জ সদর উপজেলার ২০২০ থেকে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
১৬ মিনিট আগে