
রংপুরের পীরগাছায় কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপা পড়ে মো. রনি মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান (ভাটিয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। রনি ওই এলাকার নূর আলম মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে হঠাৎ প্রবল বেগে কালবৈশাখী শুরু হয়। ঝড়ের সঙ্গে চলা প্রবল বাতাসে নূর আলম মিয়ার বাড়ির পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে। গাছটি সোজা এসে ঘরের চাল ভেঙে শিশু রনির মাথায় পড়ে। গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। রনি পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।
এ বিষয়ে পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
এদিকে, ওই রাতের কালবৈশাখীতে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। পরান-ব্রাহ্মণীকুন্ডা, বকশির দীঘি-পীরগাছা বাজার সড়কে গাছপালা উপড়ে পড়ে যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। বকশির দীঘি-পীরগাছা সড়কের দুলালের চাতাল নামক স্থানে বড় একটি গাছ রাস্তায় পড়ে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
২ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
২ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৩ ঘণ্টা আগে