
রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় সৌর মিয়া ও হাসি বেগমের পরিবারে নেমেছিল আনন্দের জোয়ার। কিন্তু সেই আনন্দের মাঝেই দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। বেকার বাবার পক্ষে তিন নবজাতকের দুধ, ডায়াপার ও চিকিৎসার খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে। চার কন্যাসন্তানকে নিয়ে এখন অনিশ্চয়তায় দিন কাটছে অসহায় পরিবারটির।
ওই দম্পতির বাড়ি উপজেলার ইটাকুমারী ইউনিয়নের বড় হায়াত খাঁ আউলিয়াপাড়া গ্রামে। সম্প্রতি তাঁদের তিনটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম নেয়। তাদের নাম রাখা হয়েছে সুমাইয়া, সুরভী ও মাইশা। এর আগে তাঁদের পাঁচ বছর বয়সী জামিলা নামের আরও একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সৌর মিয়া আগে পিকআপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তিনি বেকার। আয়রোজগার না থাকায় সংসার চালানোই কঠিন, সেখানে একসঙ্গে তিন সন্তানের জন্মের পর বেড়েছে ব্যয়। নবজাতকদের জন্য অতিরিক্ত দুধ, ডায়াপার, ওষুধ ও পোশাকের ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি।
এদিকে হাসি বেগমও প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও পুষ্টিকর খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাভাবে নবজাতকদের প্রয়োজনীয় পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।
হাসি বেগম বলেন, ‘সন্তান আল্লাহর নেয়ামত। একসঙ্গে তিন সন্তান পেয়ে আমরা আনন্দিত। কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। অস্ত্রোপচার-পরবর্তী ইনফেকশনের জন্য একসঙ্গে নিজের চিকিৎসা ও সন্তানদের দুধ, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচ জোগাতে পারছি না। সরকার ও সমাজের বিত্তবানেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সন্তানদের ভালোভাবে বড় করতে পারতাম।’
প্রতিবেশীরা জানান, পরিবারটি অত্যন্ত অসহায়ভাবে দিন কাটাচ্ছে। নবজাতকদের চিকিৎসা, পুষ্টি ও প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন প্রতিবেশীরাও।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ‘আমরা শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করব। যমজ তিন শিশুর জন্য আর্থিক ও চিকিৎসাসহায়তা এবং তাদের কিছু উপঢৌকন দেওয়া হবে।’

নড়াইলের লোহাগড়ায় ‘চোর বলা’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
৪ মিনিট আগে
বিয়ের পর যৌতুকের জন্য সাজু সরদার বিভিন্ন সময় নির্যাতন করতেন হাসিনাকে। একপর্যায়ে তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। যৌতুক হিসেবে হাসিনার বাবার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও গরুও নেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
৩০ মিনিট আগে
শরতের শুরুতেই পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার। আজ মঙ্গলবার ভোরে জেলার বিভিন্ন এলাকা ঢেকে যায় কুয়াশার ঘন চাদরে। কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হয় যানবাহনগুলোকে।
৩৫ মিনিট আগে
ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর নাম জয়া গাইন। সে রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে। অপর তরুণী শ্রীপুরের টুপিপাড়া গ্রামের মিরাজ বিশ্বাসের মেয়ে মিরা খাতুন (১৬)। সে ধর্মে মুসলিম। বর্তমানে জয়া গাইন মিরাজ বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে।
১ ঘণ্টা আগে