নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু ও মেহেদি হাসান সিয়াম নামের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার টুনিরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আনোয়ারুল হক সরকার মিন্টু ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেহেদি হাসান সিয়াম উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যানের ভাগনে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক দুজন ডিমলা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আজ সকালে তাঁদের নীলফামারী আদালতে সোপর্দ করা হবে।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
২ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৩ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৪ ঘণ্টা আগে