
উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বেড়েছে। এতে তিস্তার নিচু চরগুলো প্লাবিত হওয়ায় পেঁয়াজ, বাদাম ও কাউনখেত তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধশত কৃষক।
এদিকে উজানের ভারী বৃষ্টিপাতের ফলে আগামী পাঁচ দিন কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলার পানি বাড়তে পারে। তবে এসব নদীর পানির স্তর বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে আজ রোববার এসব তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী চার দিন রংপুর, সিলেট ও তৎসংলগ্ন উজানে (মেঘালয়, আসাম) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারের পানির স্তর বাড়তে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময় এই অঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা কম।
তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের নিম্নাঞ্চলের চরগুলোতে কৃষকদের বাদাম, পেঁয়াজ ও কাউনখেত ডুবে গেছে। এসব এলাকায় কৃষি প্রকল্প করা প্রায় অর্ধশত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা ও কৃষক মিলন বলেন, তিন-চার দিন ধরে পানি বাড়ছে। ফলে ইউনিয়নে তিস্তার নিচু চরে বিভিন্ন ফসলের খেত ডুবে গেছে। এসব ফসলের মধ্যে পেঁয়াজ ও বাদাম নষ্ট হয়ে যাচ্ছে। এসব ফসলের প্রজেক্ট করা ৪০-৫০ জন কৃষক দারুণ লোকসানের শিকার হয়েছেন। পানি বাড়লে আরও অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হবেন।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারে পানি বাড়তে পারে। এর ফলে ধরলাতেও পানি বাড়তে পারে। তবে কোনো নদীর পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ার পূর্বাভাস নেই। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা কম।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে