
রংপুরের বিখ্যাত ব্র্যান্ড হাঁড়িভাঙা আম বাজারজাতের দিনক্ষণ ঘোষণার আগেই বাজারে উঠেছে। ফলে চাহিদা-জোগানের ভারসাম্য ভেঙে গিয়ে দাম পড়ে গেছে, হতাশ হয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তীব্র গরমে আগেভাগে আম পেকে যাওয়ায় অনেকেই বাধ্য হয়ে বিক্রি শুরু করলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হাঁড়িভাঙা আম পরিষদ সূত্র জানায়, এ বছর মিঠাপুকুর উপজেলায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমের বাগান হয়েছে। এতে ২৬ থেকে ৩০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের ২০ জুন থেকে বাজারে আম উঠলেও এবার দিনক্ষণ ঘোষণায় বিলম্ব হয়। গরমে আম দ্রুত পেকে যাওয়ায় ১০ জুন থেকেই চাষিরা আম বিক্রি শুরু করেন।
বাজার সয়লাব হওয়ার সাত দিন পর গত মঙ্গলবার (১৮ জুন) আনুষ্ঠানিকভাবে হাঁড়িভাঙা আমের বেচাকেনা উদ্বোধন করা হয় মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাটে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সেরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুলতামিস বিল্লাহ।
আলোচনায় বক্তারা বলেন, হাঁড়িভাঙা আমকে রপ্তানিযোগ্য করতে পারলে কৃষক ও অর্থনীতি উপকৃত হবে। তবে মান ধরে রাখতে হবে। রাসায়নিকমুক্ত আম উৎপাদনে বাগানমালিকদের উৎসাহ দেওয়া হয়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছর প্রতি কেজি হাঁড়িভাঙা আম ৮০ টাকা দরে বিক্রি হলেও এ বছর শুরুতে দাম ছিল ৬০ টাকা। বর্তমানে তা নেমে এসেছে ২৫-৫০ টাকায়। মিঠাপুকুর উপজেলা সদরের আম ব্যবসায়ী বাবলু মিয়া জানান, ‘তীব্র গরমে আম বেশি পেকেছে, তাই বাজারে আমদানি বেড়ে গেছে। এতে দাম কমেছে।’
হাঁড়িভাঙা আম পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার বলেন, ‘আমি আমার বাগান এ বছর ৮ লাখ টাকায় বিক্রি করেছি। অথচ গত বছর সেটির দাম ছিল ১৪ লাখ। আরও ১০-১৫ দিন অপেক্ষা করলে আম ভালোভাবে পরিপক্ব হতো। কিন্তু কিছু মুনাফালোভী ব্যবসায়ী কৃত্রিমভাবে পাকানো আম আগেভাগে বাজারজাত করেছেন।’
তিনি জানান, কৃত্রিমভাবে পাকানো আমের স্বাদ কম এবং তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে করে ‘জিআই’ স্বীকৃত এই আমের গুণগত মান ও সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘আমের ভেতরে গলে নরম হয়ে যাচ্ছে, তাই ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন।’
ভোক্তা আইনুল কবির লিটন জানান, ‘আম দেখে বাইরেরটা ঠিকঠাক লাগলেও ভেতরে নরম হয়ে থাকে, যা খেতে ভালো লাগে না।’
দুর্গাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন সরকার বলেন, ‘বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কারণে হাঁড়িভাঙা আমের স্বাদ ও গুণাগুণ কমে যাচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল আবেদীন বলেন, ‘বাজারজাতের দিনক্ষণ ঘোষণায় দেরি হলেও এখনই হাঁড়িভাঙা আমের উপযুক্ত সময়। তবে গলে যাওয়ার বিষয়টি নিয়ে আমরা গবেষণা প্রতিষ্ঠানে আলোচনা করেছি। কৃষকদের পরিপক্ব আম বাজারজাত ও কৃত্রিমভাবে পাকানো আম খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’

রেললাইনের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির অন্তত ১০টি দরজা খুলে পড়েছে। অল্পের জন্য ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার কারণে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। চট্টগ্রামের চন্দনাইশের খানহাট স্টেশন-সংলগ্ন...
১২ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলায় পেট্রল না পেয়ে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মোটরসাইকেলচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাপলা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মমিনপুর দক্ষিণ মিজি বাড়ি-সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে মাঝনদী থেকে শিশু শাহদাতের (৫) লাশ উদ্ধার করেছে। সন্ধ্যা পর্যন্ত অপর শিশু মাহমুদকে (৭) এখনো পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
হোমনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের বিচার দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে