
লালমনিরহাটের পাটগ্রামে ৬৬ বছর বয়সী শরিফুল ইসলাম প্রধান অবশেষে বিয়ে করেছেন। তিনি ২১ বছর বয়সী তরুণী আইরিন আক্তারকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছেন।
জানা গেছে, পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার ধনাঢ্য ব্যবসায়ী শরিফুল ইসলাম প্রধানের বাবা–মা মারা যাওয়ার পর থেকে একা জীবন যাপন করছিলেন। একসময় আবাসিক হোটেলে রাতযাপন করতেন। পরে পরিবেশকের ব্যবসা শুরু করেন। একাকিত্ব কাটানোর জন্য ২২ মার্চ রাতে তিনি তাঁর পরিচিত আইরিন আক্তারকে বিয়ে করেন। আইরিন আক্তার কুচলিবাড়ী ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি টাঙ্গাইলের একটি ডিপ্লোমা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।
শরিফুল ইসলাম প্রধান আজকের পত্রিকাকে বলেন, আইরিনের সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। আইরিন পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন। শরিফুল চতুর্থ শ্রেণি থেকে তাঁকে আর্থিক সাহায্য করতেন। বিয়ের জন্য নানা জায়গা থেকে প্রস্তাব এলেও আইরিন রাজি হচ্ছিলেন না। একসময় আইরিন নিজেই তাঁকে বিয়ে করতে ইচ্ছা প্রকাশ করেন। এরপর দুই পক্ষের পরিবারের সম্মতিতে ৬৬ বছর বয়সে শরিফুল ইসলাম বিয়ে করেন আইরিনকে।

শরিফুল ইসলাম প্রধান বলেন, ‘বয়স কোনো বিষয় নয়। আমরা জেনে-বুঝেই বিয়ে করেছি। আইরিন আমাকে বিয়ে করে খুশি। এ বয়সে এসে মনে হয়েছে, বিয়ে করা দরকার।’
এ বিষয়ে আইরিন আক্তার বলেন, শরিফুল ইসলামের সঙ্গে তাঁর সম্পর্ক কখনো প্রেমের ছিল না। তবে পড়াশোনার জন্য শরিফুল সব সময় তাঁকে সহায়তা করেছেন। আইরিন বলেন, ‘অর্থের লোভে নয়, আমি তাঁকে ভালোবেসেই বিয়ে করেছি।’

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছাত্রদলের জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
৩ মিনিট আগে
নওয়াপাড়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার জানান, শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া ভৈরব নদীর ব্রিজের ওপারে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায়
৪ মিনিট আগে
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে খুলনার দুটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল কাজীর মৃত্যু হয়।
১০ মিনিট আগে
২০১৪ সালে সরকারি তহবিল থেকে পূর্ব খড়িবাড়ী এলাকার তফির উদ্দিনের বাড়ি থেকে একতা বাজারগামী গ্রামীণ সড়কের পানি নিষ্কাশনের লক্ষ্যে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর নিচ দিয়ে স্বাভাবিকভাবে পানি নেমে যেত।
১২ মিনিট আগে