রংপুরের কাউনিয়ায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন জামাতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত জামাতার বিরুদ্ধে কাউনিয়া থানায় ধর্ষণের মামলা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত জামাতা (৫০) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রায় ২৫ দিন আগে স্ত্রী চাকরির সুবাদে ঢাকায় চলে যান। এর সুযোগে শাশুড়িকে দুই দফায় ধর্ষণ করেন তিনি। সর্বশেষ ৮ অক্টোবর ওই নারীকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করেন।
লজ্জায় ভুক্তভোগী নারী ঘটনা গোপন রেখে কয়েক দিন আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে ঢাকা থেকে মেয়ে বাড়ি ফেরার পর মায়ের মুখে ঘটনা জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে স্ত্রী ও শাশুড়িকে ভয়ভীতি দেখান জামাতা। এ নিয়ে গতকাল শুক্রবার ভুক্তভোগী নারী কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগে আজ শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফরিদপুরে গভীর রাতে মাদক মামলার আসামির স্ত্রীর ঘর থেকে মো. ইমরান হাসান (৩০) নামে পুলিশের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। এ সময় ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে পিটিয়ে রক্তাক্ত করে থানা-পুলিশে সোপর্দ করেন তাঁরা।
২২ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রামেশ্বরপাড়ার মিলন মিয়া (৩৬) ও সখীপুর গ্রামের আবু তালেব (৫৭)। ঘটনার সময় তাঁরা পুকুরপাড়ে একটি টংদোকানে বসে ছিলেন।
২৪ মিনিট আগে
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ঘরে ঢুকে দুবাইপ্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে পুলিশ খবর পেয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর...
১ ঘণ্টা আগে
খাল খনন কর্মসূচি একটা বিপ্লব, একটি আন্দোলন। এটি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি না করে উল্টো নদী-খাল দখল ও ভরাট করে বহুতল ভবন...
১ ঘণ্টা আগে