Ajker Patrika

দুই আ.লীগ নেতাকে বাজার থেকে ধরে পুলিশে দিল স্থানীয়রা

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২০: ২৪
দুই আ.লীগ নেতাকে বাজার থেকে ধরে পুলিশে দিল স্থানীয়রা
গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের দুই নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায়।

আজ বুধবার দুপুরে সাতদরগা বাজারে দুজনকে ধরা হয়। তাঁরা হলেন অন্নদানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান হংকং এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর গা ঢাকা দেওয়া মজিবর ও সাইদুল আজ সাতদরগা বাজারে আসেন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের অবরুদ্ধ করে পুলিশ খবর দেন। পরে পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, পৃথক তিনটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ওই দুই নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত