ঠাকুরগাঁওয়ে পাঁচ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পাওয়ার পর তার মালিকের খুঁজছেন এক ব্যক্তি। এ জন্য এলাকায় মাইকিং করছেন ঠাকুরগাঁও স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী শাকির হোসেন ওরফে সৌরভ (২৭)।
আজ শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে পাঁচ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান সৌরভ। ঠাকুরগাঁও স্টেডিয়াম মার্কেটের ‘মদিনা ম্যশিনারিজ’ এর মালিক তিনি।
এ নিয়ে কথা হয় সৌরভের সঙ্গে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে টাকার ব্যাগটি কুড়িয়ে পাই। এরপর শুক্রবার সারা দিন অপেক্ষা করি, যে কেউ নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে মাইকিং করে কি না। কিন্তু ব্যাগ পাওয়ার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও কোনো হদিস না পাওয়ায় নিজ উদ্যোগে শহরে মাইকিং বের করি। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টাকা ভর্তি ব্যাগের মালিককে খোঁজা হচ্ছে, জানানো হচ্ছে মোবাইল নম্বর ও ঠিকানা। তবে এখন পর্যন্ত ব্যাগের কোনো দাবিদার পাওয়া যায়নি।’
এ সময় উপযুক্ত প্রমাণসহ ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে মার্কেটের তাঁর দোকানে যোগাযোগ করতে বলেন তিনি।
এদিকে এই ঘটনায় প্রশংসায় ভাসছেন সৌরভ। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনোতোষ কুমার দে বলেন, ‘এই সমাজ ও রাষ্ট্রকে ভালো রাখতে এমন সৌরভদের ভূমিকা আছে বলে এখনো দেশটাকে নিয়ে আমরা গর্ব করি।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যে ব্যক্তি টাকাটা কুড়িয়ে পেয়েছেন তিনি মহৎ হৃদয়ের কাজ করেছেন। তবে মাইকিং করার আগে থানা-পুলিশকে জানানোর প্রয়োজন ছিল।’

বাগেরহাটের মোরেলগঞ্জে কয়লা পরিষ্কার করতে খালে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. আউয়াল মাঝি (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের কামারপট্টিসংলগ্ন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১৩ মিনিট আগে
নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী এক অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল, মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রংপুর নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গন এলাকায় গভীর রাতে চুরি করতে ঢুকে এক কিশোরীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ আশিক (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে...
২ ঘণ্টা আগে
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ১৬ ঘণ্টারও বেশি সময় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার একপর্যায়ে স্থানীয় কয়েক ব্যক্তি ওই নারীর বৈবাহিক সম্পর্ক ছিন্নের ‘ফরমান’ জারি করেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগে