
ঠাকুরগাঁও সদরের ফাড়াবাড়ী সড়কে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার গভীর রাতে সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সেনুয় ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে মিন্টু ইসলাম (৩৪) এবং একই গ্রামের আফাজ উদ্দীনের ছেলে হাসান আলী (৩০)। দুর্ঘটনায় আহত ফিরোজ হাসানকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শহর থেকে এক মোটরসাইকেলে করে তিনজন ফাড়াবাড়ীর দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা অন্য দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম বলেন, আহত ফিরোজ হাসান এখনো শঙ্কামুক্ত নন।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে