নাশকতার অভিযোগে হওয়া মামলায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল। তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ও নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, ১৩ নভেম্বরকে ঘিরে পুলিশ বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।
গ্রেপ্তার নেতারা হলেন হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামের জমির মণ্ডলের ছেলে ও ভাতুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল (৫০), বেলুয়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে ও আমগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের (৫৫) এবং একই গ্রাম (বেলুয়া) ও একই ইউনিয়নের মৃত সলেমানের ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান (৫০)।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে