
রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে যখন সঠিক তদন্ত ও হত্যার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠছে, তখন ঘটনাটিকে রাজনীতিকীকরণের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছে রংপুর আইনজীবী সমিতি। একই সঙ্গে মামলায় গ্রেপ্তারদের পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছে তারা।
আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন। তিনি বলেন, তাঁদের দৃষ্টিভঙ্গিতে তদন্ত কার্যক্রম এ পর্যন্ত সঠিকভাবেই হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেটি সঠিক হচ্ছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাবে না। এ জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডটি রাজনীতিকীকরণ করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে আফতাব উদ্দিন বলেন, ‘আমরা ফেসবুকে যেগুলো দেখছি, অনেকে বোধ হয় এটাকে রাজনীতিকীকরণ করারও চেষ্টা করছে। যে জিনিসটা তদন্ত চলছে, তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো বলা যাবে না যে তদন্ত সঠিক হচ্ছে কি-না।’
আফতাব উদ্দিন বলেন, ‘আমরা চাই প্রকৃত দোষীরাই যেন শাস্তি পান। আর এটাকে কোনোভাবে যেন রাজনীতিকীকরণ করা না হয়।’
গ্রেপ্তারদের আইনি সহায়তা না দেওয়ার বিষয়ে আফতাব উদ্দিন বলেন, ‘আমাদের একটু অপেক্ষা করতে হবে তদন্তের জন্য। আমরা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী সময়ে যদি কোনো তথ্য-উপাত্ত না পাই, আপাতত এই মোকদ্দমায় গ্রেপ্তারদের পক্ষে আইনজীবী হিসেবে মোকদ্দমা পরিচালনা করব না। পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্তের মেয়াদ নির্দিষ্ট নয়। আমরা পারিপার্শ্বিকতার ওপরে এটা বিবেচনা করব।’
সাংবাদিকদের উদ্দেশে অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, ‘আপনাদের দেওয়া তথ্য ও সহযোগিতার কারণে তদন্ত এ পর্যন্ত আমাদের দৃষ্টিতে সঠিকভাবে হচ্ছে। তবে আপনাদের কাছে যদি আরও তথ্য থাকে সহযোগিতা করবেন।’
অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, ‘আমরা চাই গণপতি চক্রবর্তীর পরিবারের সঠিক বিচার হোক। আইনজীবী সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। মামলাটি হাইকোর্ট বা আপিল বিভাগে গেলেও আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনগত সহযোগিতা করব।’
সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির অনুসারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পল্লবীর তালাব ক্যাম্পের সামনে আজ শনিবার বিকেল ৪টার পর এ ঘটনা ঘটেছে।
১৮ মিনিট আগে
এরই ধারাবাহিকতায় আজ শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় রাজধানীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থা
২০ মিনিট আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে ‘ওসমানী জাদুঘর’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২৪ মিনিট আগে
যে সন্তানকে জন্মের পর মৃত বলে ফেলে দেওয়ার কথা জানানো হয়েছিল, চার বছর পর সেই সন্তানই জীবিত—এমন তথ্য সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গাইবান্ধার ফুলছড়িতে। অভিযোগ, গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে জন্মের পরপরই নবজাতককে মায়ের কাছ থেকে গোপনে সরিয়ে নেওয়া হয়। পরে দালালচক্রের মাধ্যমে শিশুটিকে...
২৭ মিনিট আগে