
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে নির্বাচনপ্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে।
সুমন সরকার বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ ভাইয়ের রক্তের ওপর প্রফেসর শওকাত আলী ভিসি হলেও শিক্ষার্থীদের স্বার্থ বোঝার চেষ্টা করেননি; বরং ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে কাজ করছেন।’
সুমন সরকার আরও বলেন, ‘আদর্শগত বিশ্বাস থাকতেই পারে, কিন্তু অন্ধবিশ্বাস কখনোই গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে, এটা শহীদ আবু সাঈদের ক্যাম্পাস। ইতিহাস আপনাদের ভূমিকা ভুলে যাবে না। শিক্ষার্থীরা সবকিছুর হিসাব কড়ায়-গন্ডায় বুঝিয়ে দেবে, ইনশা আল্লাহ।’
বক্তব্যে সুমন সরকার প্রশ্ন তোলেন, ‘এ পর্যন্ত পাঁচবার নির্বাচনের তফসিল পরিবর্তন করা হয়েছে। যদি নির্বাচন দেওয়ার ইচ্ছাই না থাকে, তাহলে এই নাটক কেন? শিক্ষার্থীদের অনশন, সময়, শ্রম, ফরমের টাকা, ডোপটেস্টসহ কত অপচয়! ধিক্কার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষক নামক ওই সকল মেরুদণ্ডহীন প্রাণীদের, যাঁরা শিক্ষার্থীদের অধিকার আদায় না করে একটি গোষ্ঠীর অ্যাজেন্ডা বাস্তবায়নে নেমেছেন।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে