বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন ২৯ ডিসেম্বর থেকে এগিয়ে ২৪ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পুনঃ তফসিল ঘোষণার সময় এ তথ্য জানান ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।
পুনঃ তফসিল অনুযায়ী, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। আর ভোট গ্রহণ হবে ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
পুনঃ তফসিল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন ব্রাকসুর নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।
উল্লেখ্য, এর আগে ১৮ নভেম্বর শিক্ষার্থীদের দাবির মুখে ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে একটি তফসিল ঘোষণা করেছিল ব্রাকসু নির্বাচন কমিশন। তবে ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি থাকায় ফাঁকা ক্যাম্পাসে নির্বাচন আয়োজনকে শিক্ষার্থীরা এক ধরনের হঠকারী সিদ্ধান্ত ও প্রতারণার শামিল বলে তৎক্ষণাৎ তফসিল প্রত্যাখ্যান করে। শিক্ষার্থীদের ভাষ্য, একটি অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচন ছুটির সময়ে ফাঁকা ক্যাম্পাসে কখনোই সম্ভব নয়; তাই এই তফসিলকে পুনর্বিবেচনা করতে হবে।

ফাল্গুন-চৈত্র এলেই যেন আগুনের ঋতু নেমে আসে গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে ভাওয়ালের সংরক্ষিত বনাঞ্চলে। বিস্তীর্ণ সবুজে দাউ দাউ করে জ্বলে ওঠে রহস্যময় আগুনে। প্রতিবছর গ্রাস করে শত শত একর বনভূমি। পুড়ে ছাই হয় শুধু গাছপালা নয়, হারিয়ে যায় বন্য প্রাণী...
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে একশ্রেণির পরিবহনশ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের...
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে আদালতে করা মামলাগুলোতে আসামি করা ব্যক্তিদের বড় অংশই তদন্তে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। এ পর্যন্ত তদন্ত শেষ হওয়া ৮২টি মামলার প্রায় ৬৩ শতাংশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে
ঈদ মৌসুমে জ্বালানি তেলের চাহিদা বেশি থাকলেও ডিলার ও পাম্প পর্যায়ে ২৫ শতাংশ জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। এ কারণে এবার ঈদের আগে-পরে যানবাহনে জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে দাবি এই খাতসংশ্লিষ্টদের।
২ ঘণ্টা আগে