রংপুরের দুটি সংসদীয় আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করছেন বিএনপি প্রার্থীর নেতা-কর্মীরা। শুক্রবার থেকে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সড়ক ও উপজেলা পরিষদ চত্বর অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। এতে পুরো জেলায় উত্তেজনা বিরাজ করছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ৯ হাজার ৪০২ ভোটের ব্যবধানে জামায়াত জোট সমর্থিত এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের কাছে পরাজিত হন। অন্যদিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. সাইফুল ইসলাম ২ হাজার ৪২৫ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের কাছে হেরে যান।
ভোটের পরদিন শুক্রবার দুপুরে এমদাদুল হক ভরসা রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বাসভবনে গিয়ে ভোট পুনর্গণনার আবেদন করেন। এরপর বিকেল থেকে তাঁর নিজ এলাকা কাউনিয়ার হারাগাছ পৌর শহরে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। রাত ১১টা পর্যন্ত হারাগাছ-রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।
আজ শনিবার সকাল থেকে হারাগাছ পৌর শহরে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকে। ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর আঞ্চলিক সড়কে হাজারো বিক্ষোভকারী অবস্থান নেন।
সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও জেলা প্রশাসক ঘটনাস্থলে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
আজ দুপুরে হারাগাছ এলাকায় এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, ‘জনগণ ভোট দিয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ভোট গণনার সময় প্রশাসনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে আমার ভোটের ফলাফল তারা পরিবর্তন করেছে। জনগণের বিশ্বাস এই ভোট যদি পূর্ণ গণনা করা হয়, আমার কাঙ্ক্ষিত ফল বের হবে।’
তবে বিজয়ী প্রার্থী আখতার হোসেনের অভিযোগ, হারাগাছে ভরসার সমর্থকেরা ভাড়াটে লোক এনে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তিনি প্রশাসনকে দ্রুত আইনগতভাবে বিষয়টি সমাধানের আহ্বান জানান এবং সাধারণ মানুষের প্রতি বলপ্রয়োগ না করার অনুরোধ করেন।
অন্যদিকে রংপুর-৬ আসনে বিএনপির প্রার্থী মো. সাইফুল ইসলাম গতকাল রাতে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোটে অনিয়মের অভিযোগ করেন। তিনি দাবি করেন, কেন্দ্রভিত্তিক ফলাফলের সঙ্গে ফরম-১৬ এর তথ্যের অসামঞ্জস্য। তিনি ফলাফল স্থগিত ও পুনর্গণনার দাবি জানিয়েছেন।

জেলার ১৩টি উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে কয়েকশ সেমাই কারখানা। স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
৪২ মিনিট আগে
সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৬ ঘণ্টা আগে