
রংপুরের পীরগঞ্জে চায়নিজ কুড়াল দিয়ে শিশু হত্যার ঘটনায় মূল আসামি বিটুল মিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিটুলকে গ্রেপ্তার করা হয়। বিটুল ভেন্ডাবাড়ী ইউনিয়নের রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
বিষযটি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের বড়দহ বটতলা এলাকায় গরুর ঘাস আনতে যায়। এ সময় বিটুল মিয়া সেখানে বেলালের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হলে একপর্যায়ে চায়নিজ কুড়াল দিয়ে বেলাল হোসেনের মাথায় কোপ দেন বিটুল। এ দেখে বেলালের দুই বন্ধু চিৎকার করলে বিটুল পালিয়ে যান এবং এলাকাবাসী এগিয়ে এসে বেলালকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বেলালের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় শিশুর বাবা মোখলেছার রহমান ওই দিন রাতেই বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। এরপর তাঁদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। ভোররাত ৩টার দিকে পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিটুল, তাঁর নানা-নানি, দুই মামাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি ফারুক বলেন, চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে শিশু হত্যার ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। রাতেই মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নরসিংদীর পলাশ উপজেলায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আশিক ভূঁইয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার মাঝেরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আশিক ভূঁইয়া মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার একমাত্র ছেলে।
৩১ মিনিট আগে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ১০০ থেকে ১২০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৩৬ মিনিট আগে
যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেলের পাম্পের সামনে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক ও ভ্যানের চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে