
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি (জেনারেল, সায়েন্স, টেকনোলজি) গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
আজ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ ভর্তি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক তার প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানান। পরে তারা এসে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী জানায়, দিনাজপুরের চিরিরবন্দরের সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী আজমাঈন ফায়িকের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছে। সে নবম শ্রেণিতে পড়ে। একটি পক্ষ তাকে পরীক্ষা দিতে নিয়ে এসেছে। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজ স্বপন বলেন, ‘প্রক্সি দিতে আসা একজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা করলে আমরা তাকে থানায় পাঠাব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করা হবে।
আজ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। তাদের মধ্যে বেরোবি কেন্দ্রে ৩ হাজার ২৬৩ জনসহ রংপুরের ১১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৬৪৬ জন।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
১ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
২১ মিনিট আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
১ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে