
স্ত্রীর সঙ্গে অভিমান করে শিশু সন্তানকে রেখে নিরুদ্দেশ হোন এক পিতা। এদিকে স্বামীর ফিরে আসার অপেক্ষায় তাঁর স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে কাটিয়ে দেন জীবনের ২৮টি বছর। অবশেষে প্রায় এক মাস আগে স্ত্রীর অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরে আসেন অভিমানী সেই স্বামী।
সিনেমার গল্পকেও হার মানানো বাস্তব চরিত্রের মানুষটি কুড়িগ্রাম সদর পৌরসভার বাসিন্দা জহর উদ্দিন ওরফে বাচ্চু (৬৫)।
পেশায় কৃষক জহর উদ্দিন ১৯৯১ সালে পাশের কাঁঠালবাড়ি ইউনিয়নের আগমনী গ্রামের জাহেদা বেগমকে (৫০) বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বনিবনা কিছুটা কম ছিল। বিয়ের পর ৬ মাসের শিশু সন্তান জাহিদুল ইসলামকে রেখে নিরুদ্দেশ হন জহর উদ্দিন। ফেরেন প্রায় ৩ বছর পরে।
এরপর আবারও সংসারে তুচ্ছ ঘটনায় অভিমান করে ১৯৯৪ সালে নিরুদ্দেশ হন তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান না পেয়ে হাল ছেড়ে দেন। এরপর দীর্ঘ ২৮ বছর পর আকস্মিকভাবে গত ৩০ সেপ্টেম্বর নিজ জন্মস্থানে জহর উদ্দিন ফিরে আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েন পরিবার ও প্রতিবেশীরা।
জহর উদ্দিন জানান, স্ত্রীর সঙ্গে অভিমানের পর ৩৬ বছর বয়সে বাড়ি ছাড়েন তিনি। এরপর যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের গোবিন্দুপর গ্রামে যান। সেখানকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মিলে মিশে কাটিয়েছেন জীবনের এই দীর্ঘ সময়। সেখানে কেউ তাঁর ঠিকানা না জানলেও তাঁকে বেশ ভালোবাসতেন।
সবাই তাঁকে বাচ্চু ভাই বলে ডাকতেন। সেখানেই তিনি কিছুদিন ফেরারি জীবন কাটান। এরপর তিনি গোবিন্দপুরের মৃত মকন্দ মল্লিকের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে বেশ কয়েক বছর কাটে তাঁর। পরে সবার সঙ্গে সখ্য আর ভালোবাসায় আশ্রয় হয় সুন্দলী ইউনিয়ন পরিষদের দোতলার একটি কক্ষে। সেখানেই তাঁর কেটে যায় ২০ বছর। চাকরি না হলেও পরিষদের পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সার্বিক দেখা শোনার কাজ করতেন তিনি।
এ ছাড়াও জীবিকার জন্য সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক একটি ভ্যান গাড়ি কিনে দেন বাচ্চুকে। এর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সৎকার, বিয়েসহ যে কোন সামাজিক অনুষ্ঠানে ছিল তাঁর পদচারণা। আচার আচরণে বাচ্চু মণ্ডল পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বারসহ স্থানীয়দের সবার কাছে আস্থাভাজন হয়ে ওঠেন।
জহর উদ্দিনের ভাতিজা শফিকুল ইসলাম বলেন, আমার চাচা ফিরে আসবে আমরা কখনোই ভাবতে পারিনি। অনেক খোঁজ করার পরেও তাঁকে না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ চাচা ফেরত এসেছেন। চাচাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। তবে বয়স বেড়ে যাওয়ায় চাচা এখন একটু অসুস্থ রয়েছেন।
জহর উদ্দিনের স্ত্রী জাহেদা বেগম বলেন, ২৮ বছর বছর ধরে একমাত্র সন্তানকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে ছেলে বড় করেছি। আর আশায় ছিলাম ছেলের বাবা একদিন ফিরে আসবে। ছেলের মুখের দিকে তাকিয়ে অন্য কোথাও বিয়েও করিনি। লোকটা খুব জেদী আর অভিমানী। তবে তাঁর ফিরে আসার আনন্দের কথা বলে বোঝাতে পারব না।
সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় বলেন, বাচ্চু মণ্ডলকে ২৬ অক্টোবর তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউনিয়নের প্রতিটি মানুষ তাঁকে ভালোবাসতেন। পরিবারের লোকের কাছে তাঁকে ফেরত পাঠাতে পেরে একদিকে আমাদের দু:খ হলেও বড় আনন্দ তিনি তাঁর পরিবার পেয়েছেন।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৫ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৭ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৭ ঘণ্টা আগে